বাংলানিউজমেইল

তিন বছর নিষিদ্ধ থাকা ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ সিনেমা হলে

বিনোদন ডেস্ক :

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়া হয়। তিন বছর নিষিদ্ধ হয়ে থাকা ‘মেকআপ’ ছবিটি শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেল। দেশের ২৩টি সিনেমা মুক্তি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ গ্রেড’ পাওয়া এ ছবি।

ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুন বলেন, ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই শুক্রবার থেকে ২৩টি সিনেমা হলে চলছে মেকআপ।

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

Related posts

আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

bangladmin

মানসিক অবসাদ কাটাতে পরিণীতির লড়াই

bangladmin

মুক্তির আগেই টালিউডে ‘ধূমকেতু’র সাফল্যের ঝলক

bangladmin

দেড় বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা

bangladmin

এবার সানি লিওনের জায়গা নিলেন তামান্না ভাটিয়া

bangladmin

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

bangladmin