বাংলানিউজমেইল

সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মুহতাসিম মাসুদ। তিনি বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট ((কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহতাসিম মাসুদ রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। আহত দুজন হলেন- মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারাও সিএসই বিভাগের শিক্ষার্থী।

মেহেদী কুমিল্লা সদর উপজেলার মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার তপন কুমার সাহার ছেলে। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তিনজনের মধ্যে রয়েছেন প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। গ্রেফতার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। গ্রেফতার তিনজনই শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ডোপ টেস্টের পর আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। নিহত মুহতাসিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও প্রাইভেট কারটি পুলিশ জব্দ করেছে।

 

Related posts

বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

bangladmin

মাসের শেষে আবারও আসছে শৈতপ্রবাহ

bangladmin

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

bangladmin

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

bangladmin

শপথ নিলেন জাতীয় পার্টির এমপিরা

bangladmin

রোজায় বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী

bangladmin

Leave a Comment