বাংলানিউজমেইল

নতুন গানের শুটিংয়ে ব্যস্ত সালমা

বিনোদন ডেস্ক :

নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এদিকে একাধিক নতুন গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। ধারাবাহিকভাবে প্রতিমাসে নতুন গান প্রকাশ করছেন সালমা। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তার উপস্থিতি। সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন সালমা। গানগুলোর রেকর্ডিং আগেই শেষ করেছেন। ভিডিও ধারণের কাজ শেষ হলেই ধারাবাহিকভাবে মুক্ত পাবে গানগুলো।

এ প্রসঙ্গে সালমা বলেন, খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চাই না। কারণ শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়। বাইরে রোদের মধ্যে কাজ করতে হয়। যারা কাজ করেন, তারা যে কতো কষ্ট করেন সেটা শুটিংয়ে গেলে অনুভব করা যায়।

তিনি আরও বলেন, অনেক প্রযোজনা প্রতিষ্ঠান চায় গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি। তখন আসলে শিল্পী হিসেবে আর নিষেধ করা যায় না। গানের ব্যাবসায়িক দিকও বিবেচনা করতে হয় আমাদের।

Related posts

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’ বিষয়টি মজার ছলে বলেছি: মিলা

bangladmin

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

bangladmin

অভিনেতা ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা, যা বললেন বাঁধন

bangladmin

শিল্পী সমিতি থেকে নিপুণ বহিষ্কার

bangladmin

রহস্য উদঘাটনে মাঠে নেমেছেন ‘ম্যাডাম সেনগুপ্ত’

bangladmin

পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ অভিনেত্রীর

bangladmin