বাংলানিউজমেইল

যে কারণে আফগান সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে আবারও দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া। আগামী আগস্টে দুদলের মধ্যে নিরপেক্ষ ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটি স্থগিতের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

একমাত্র আফগানিস্তানেরই আইসিসির পূর্ণসদস্যের তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে মেয়েদের ক্রিকেটে কোনো দল নেই। দেশটির তালেবান সরকার নারী ও মেয়েদের মানবাধিকার ক্ষুণ্ন করছে বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই নিজেদের সরকারের সঙ্গে পরামর্শের পর সিরিজ স্থগিতের সিদ্ধান্তে আসে তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের বিবৃতিতে জানায়, ‘আফগানিস্তানের নারী ও মেয়েদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের আগের অবস্থান বজায় রেখেছি এবং আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করব। বিশ্বজুড়ে নারী ও মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণে সিএ তাদের দৃঢ় প্রতিশ্রুতি বজায় রেখেছে এবং এ ব্যাপারে আইসিসির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক ম্যাচগুলো পুনরায় আয়োজন করতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নির্ধারণ করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সিএ।’

এর আগে একই কারণে আফগানদের বিপক্ষে ২০২১ সালে টেস্ট ম্যাচ বাতিল ও ২০২৩ সাল ওয়ানডে সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল।

Related posts

আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করলো ফিফা

bangladmin

৭৬৭ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

bangladmin

এ বছরই লিভারপুলে সালাহর শেষ বছর

bangladmin

দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নরা

bangladmin

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

bangladmin

মাদক বহনের দায়ে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক গ্রেপ্তার

bangladmin