বাংলানিউজমেইল

‘রাউন্ড অব ১৬’ নিশ্চিত করল ১৩ দল, অপেক্ষা আরও ৩ দলের

স্পোর্টস ডেস্ক :

নকআউট পর্বের উত্তাপ দিন দিন আরও বাড়ছে। রাউন্ড অব ৩২-এর বেশিরভাগ লড়াই শেষ হওয়ায় এখন শেষ ষোলোর সমীকরণও অনেকটাই পরিষ্কার। ইতোমধ্যে ১৩টি দল জায়গা নিশ্চিত করেছে, আর তাদের মধ্যে ১২টি দল জেনে গেছে পরবর্তী প্রতিপক্ষ। এখন অপেক্ষা কেবল শেষ কয়েকটি ম্যাচের ফলাফলের, যা নির্ধারণ করবে বাকি তিনটি দলের ভাগ্য এবং শেষ ষোলোর পূর্ণ সূচি।

রাউন্ড অব ৩২-এর ১৬টি ম্যাচের মধ্যে ১৩টি ইতোমধ্যে শেষ হয়েছে। এসব ম্যাচ থেকে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, ফ্রান্স, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে।

নিজ নিজ ম্যাচে কানাডা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, ব্রাজিল জিতেছে জাপানের বিপক্ষে এবং জার্মানিকে বিদায় করে পরের ধাপে উঠেছে প্যারাগুয়ে। অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে মরক্কো, সুইডেনকে হারিয়ে ফ্রান্স এবং ইকুয়েডরকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো।

এছাড়া সহ-আয়োজক যুক্তরাষ্ট্র বসনিয়াকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে। সেনেগালকে হারিয়ে জায়গা করে নিয়েছে বেলজিয়াম, কঙ্গোর বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। অস্ট্রিয়াকে হারিয়ে স্পেন, ক্রোয়েশিয়াকে বিদায় করে পর্তুগাল এবং আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

তবে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে তারা।

এদিকে শেষ ষোলোর বাকি দুটি জায়গা নির্ধারণ হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে এবং মিশর–অস্ট্রেলিয়া ম্যাচের ফলের ওপর। এই দুই ম্যাচের জয়ী দল পরবর্তী রাউন্ডে একে অপরের মুখোমুখি হবে।

সব মিলিয়ে শেষ ষোলোর প্রায় পুরো চিত্রই স্পষ্ট। এখন ফুটবলপ্রেমীদের নজর শেষ তিনটি ম্যাচে, যেখানে নির্ধারণ হবে নকআউট পর্বের পূর্ণ লাইনআপ।

প্রতিপক্ষ ঠিক হয়েছে যে ৬ ম্যাচের
প্যারাগুয়ে-ফ্রান্স
ব্রাজিল-নরওয়ে
কানাডা-মরক্কো
মেক্সিকো-ইংল্যান্ড
পর্তুগাল-স্পেন
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম

 

Related posts

এবার ম্যারাডোনার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ দুই চিকিৎসকের

bangladmin

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

bangladmin

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

bangladmin

এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ

bangladmin

বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি

bangladmin

হঠাৎ পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী

bangladmin