বাংলানিউজমেইল

একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলা হুমকি নেই : ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকলেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

জানা গেছে, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুই ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ১২টার পর প্রথম ভাগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশি কূটনৈতিকরা পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পলাশী মোড় থেকে দোয়েল চত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। শহীদ মিনারের প্রত্যেকটি প্রবেশপথে আর্চওয়ে বসানো থাকবে। যারাই আসবেন আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে। শহীদ মিনারে ৪ স্তরে নিরারাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে বোম ডিস্পোজাল, সোয়াত টিম, টহল দল, ড্রোন, সাইবার পেট্রোলিং।

Related posts

ওমানের শ্রমবাজার খোলার খবর গুজব : সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

bangladmin

সম্মানি পাচ্ছেন আরও ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবক

bangladmin

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র : শহীদ মিনারে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা

bangladmin

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

bangladmin

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত

bangladmin

Leave a Comment