বাংলানিউজমেইল

রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান পিটার হাসের


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনপূর্ব উত্তেজনা কমাতে ও অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে বের করতে কোনো শর্ত ছাড়াই রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

পিটার হাস বলেন, গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, সহিংসতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগে বাধা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো উদ্যোগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে।

Related posts

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

bangladmin

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

bangladmin

বিএনপির ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

bangladmin

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

bangladmin

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

bangladmin

Leave a Comment