বাংলানিউজমেইল

যেকোনো মূল্যে ভোট কেন্দ্রের পরিস্থিতি সুন্দর রাখতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে ভোট কেন্দ্রের পরিস্থিতি সুন্দর রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

Related posts

পাপিয়ার জামিন স্থগিত চেয়েছে দুদক

bangladmin

বাইডেনের কথিত উপদেষ্টাকে সব শিখিয়েছেন সারওয়ার্দী: ডিবি হারুন

bangladmin

দিনে বাড়লেও কমবে রাতের তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৬ জেলায়

bangladmin

নির্বাচনে পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত : বিজিবি মহাপরিচালক

bangladmin

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

Leave a Comment