বাংলানিউজমেইল

পণ্য বাজার নিয়ন্ত্রণে কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশের পণ্য বাজার নিয়ন্ত্রণে কাজ করছি, পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি বন্ধে কাজ করছি। এটা আর থাকবে না।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালনা পর্ষদের নেতারা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের শিল্পগুলোর অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা চাই দেশে বিনিয়োগ বৃদ্ধি পাক, কর্মসংস্থান বৃদ্ধি পাক। সব ধরনের অপরাধ বন্ধে আমরা বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যাতে নিরাপদে এবং শান্তিতে থাকতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।

এ সময় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, দেশের শিল্প খাত বর্তমানে একটা চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছে। দেশের কোনও কোনও শিল্প প্রতিষ্ঠান তার ৬০-৭০ শতাংশ সক্ষমতায় চলছে, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সব প্রতিষ্ঠানের সেলস ড্রপ করেছে, গ্যাসের প্রেসার কম, ঋণের উচ্চ সুদহার আবার ব্যাংকগুলো প্রপার সাপোর্ট দিতে পারছে না। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দেশীয় শিল্প।

Related posts

১০ মিনিটে দেয়া হবে অন-অ্যারাইভাল ভিসা

bangladmin

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

bangladmin

জিয়ার শাসনামলের গুম-খুনের বিচার হবে: আইনমন্ত্রী

bangladmin

নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

bangladmin

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

bangladmin

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা

bangladmin

Leave a Comment