বাংলানিউজমেইল

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবির ইস্যুটি খুবই ছোট: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইল শাড়ি ভারত নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) করে নেয়ার বিষয়টিকে খুব ছোট ইস্যু বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বর্ডার কিংবা মেরিটাইম ইস্যুর সামনে এটি কিছুই না। টাঙ্গাইল শাড়ি নিয়ে বিতর্কেরও সমাধান হয়ে যাবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ার) ভারতের নয়াদিল্লির বিবেকানন্দ ফাউন্ডেশনে সুশীল সমাজের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের টকশোতে আজ দেখা যায় তারা বাংলাদেশ হতে চায়। গত ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

এর পেছনে ভারতের অবদান আছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ; যা কখনোই ভোলার নয়। বাংলাদেশের পেছনে ভারতের অবদান অস্বীকার করা যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সত্য বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। মাঝে মাঝে তারা সমাজকে অস্থিতিশীল করতে চায়। তবে আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ দল। আমাদের সরকার এসব উগ্র শক্তিগুলোকে দমন করে আসছে।

এ সময় তিনি উদাহরণ দিয়ে বলেন, দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে এক হাজার মানুষের জন্য একটি মণ্ডপ, অথচ বাংলাদেশে পৌনে ৩০০ মানুষের জন্য একটি মণ্ডপ হয়। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় কমছে না। মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষ একসঙ্গে বাড়ছে।

একপর্যায়ে ড. হাছান মাহমুদ কথা বলেন, টাঙ্গাইল শাড়ি ভারত নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) করে নেয়ার বিষয়ে। তিনি এটিকে বড় সমস্যা বলে মনে করেন না। তিনি বলেন, বর্ডার ইস্যু- মেরিটাইম ইস্যুর সামনে টাঙ্গাইলের শাড়ির ইস্যুটি বেশ ছোট। বড় বড় সমস্যার সমাধান করতে পেরেছি আমরা। টাঙ্গাইলের শাড়ি নিয়ে বিতর্কেরও সমাধান হয়ে যাবে।

Related posts

সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১

bangladmin

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

bangladmin

৪ নিত্যপণ্যের করছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

bangladmin

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

bangladmin

অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব

bangladmin

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

bangladmin

Leave a Comment