বাংলানিউজমেইল

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতির নাম মো. ফারুক হোসেন (৪৮)।

রবিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আনিস শেখ বলেন, রাত ১২টার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তার বাবার নাম মো. সুরুজ্জামান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

Related posts

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

bangladmin

ডিসেম্বরে নির্বাচন দিয়ে কাজে ফিরতে চাই: দুবাইয়ে প্রধান উপদেষ্টা

bangladmin

ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন,  ভারপ্রপ্ত মহাসচিব রিজভী

bangladmin

ঢাকা ও আশপাশের নদী-খাল-বিল সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

bangladmin

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

bangladmin

৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

bangladmin

Leave a Comment