বাংলানিউজমেইল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৪ হাজার ৪৩১ পিস ইয়াবা, ২৬১ গ্রাম হেরোইন, ৪৬ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Related posts

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

bangladmin

ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনাকারী জামাত নেতা শাহেদ গ্রেফতার

bangladmin

আবদুল্লাহপুরে বাসে আগুন

bangladmin

তেজগাঁওয়ে বাদামের ঠোঙায় গাঁজার বিক্রি, গ্রেপ্তার ৩

bangladmin

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ

bangladmin

অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

bangladmin

Leave a Comment