বাংলানিউজমেইল

নয়াপল্টনে হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে আব্বাস উদ্দিন (৫৫) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নয়াপল্টনের হোটেল দ্যা ক্যাপিটাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। ওই দিন তিনি নয়াপল্টনের ভিআইপি রোডের হোটেল দ্যা ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে ওঠেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল। তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ফোনে যোগাযোগের চেষ্টা করে। তার কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয়। পরে রাত ১২টার দিকে রুমের দরজা ভেঙে আব্বাস উদ্দিনকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Related posts

জঙ্গিবাদে অভিযুক্তদের জামিনে মুক্তি, যা বললেন রাহমানী

bangladmin

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২

bangladmin

ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধার, নারায়ণগঞ্জ ডিসি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার

bangladmin

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

bangladmin

রামুতে লবনের ট্রাকে মিলল ৯০ কোটি টাকার আইস

bangladmin

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

bangladmin

Leave a Comment