বাংলানিউজমেইল

বিকেলে স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ


নিজস্ব প্রতিবেদক :


ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অধিবেশনের প্রথমদিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ভোটের পর তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ। মঙ্গলবার বিকেল ৩টায় বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

সংসদ সচিবালয় জানায়, সরকারি দল আওয়ামী লীগের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও ভোটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিজয়ী হবেন।

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। অর্থাৎ, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা শপথ নেবেন।

সচিবালয় জানায়, শপথ নেওয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশন বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করার পর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে।

আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে।

এর আগে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সেই হিসেবে আগামী ২৯ জানুয়ারি শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ।

Related posts

খতনায় দুই শিশুর মৃত্যু: দায়ীদের আইনের আওতায় আনবে ডিবি

bangladmin

শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন

bangladmin

খালে নেমে ময়লা পরিষ্কার করলেন মেয়র আতিক

bangladmin

বিরোধী দলকে প্রচারণার সুযোগ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

bangladmin

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

bangladmin

প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে: খাদ্যমন্ত্রী

bangladmin

Leave a Comment