বাংলানিউজমেইল

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না’


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর, একটি নির্বাচন করে দেব। তবে ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ও সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।

দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন জানিয়ে তিনি বলেন, যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন, তারা এলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে, অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে বলে জানান নির্বাচন কমিশনার।

Related posts

ছয় মাস ১৫ টাকা কেজিতে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

bangladmin

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

bangladmin

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

bangladmin

ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা নয়: অর্থ উপদেষ্টা

bangladmin

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে: স্পিকার

bangladmin

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আইন করা হবে: আইনমন্ত্রী

bangladmin

Leave a Comment