বাংলানিউজমেইল

ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী


টাঙ্গাইল প্রতিনিধি :

ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল-চিনি আসছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইলের দেলদুয়ারে তার নিজ বাসভবনে স্থানীয় নেতাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমাদের দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে বৈঠক করেছি। চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক আমরা যাতে যোক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে একটা ঘোষণা আসবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য বড় একটা সুসংবাদ আছে। ভারতের বাণিজ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন শুভেচ্ছা জানাতে। বাংলাদেশে ভারত পেঁয়াজ ও চিনি রপ্তানি বন্ধ করেছিল-সেই বিষয়ে আমি কথা বলেছি। ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়াও ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে।’

এ সময় দেলুদয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related posts

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

bangladmin

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

bangladmin

ফার্মগেট থেকে উদ্ধার করা ৩টি হাতবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি

bangladmin

‘টাকা পে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bangladmin

নির্বাচনে পেশি শক্তির প্রভাব বিস্তারে কঠোর নজরদারি: সিইসি

bangladmin

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

bangladmin

Leave a Comment