বাংলানিউজমেইল

দেশে এসেছেন ৬০ বিদেশি পর্যবেক্ষক : পররাষ্ট্র সচিব


নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক দেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক ব্রিফিং শেষে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। ১২৭ জনের আসার কথা। এ ছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে।

এর আগে নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। সোনারগাঁও হোটেলে তাদের প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফ করা হয়। বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা কম প্রশ্ন করেছেন।

পররাষ্ট্র সচিব বলেন, আমি তাদের অনেককেই বলেছি, আপনারা আরও প্রশ্ন করতে পারতেন। কম করলেন কেন? এ বিষয়ে তারা (কূটনীতিকরা) জানিয়েছেন, ইসির সঙ্গে তাদের সবসময় যোগাযোগ হচ্ছে। তারা অনেক আপডেটেট, তাই তারা প্রশ্ন কম করেছেন।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা আশ্বস্ত হয়েছেন কি না, সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।

ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেনসহ প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরাও ব্রিফিংয়ে অংশ নেন।

এ সময় পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

bangladmin

মেঘলা দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

bangladmin

ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি

bangladmin

ডিবি কার্যালয়ে হাসান সারওয়ার্দী

bangladmin

নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামি দলের সাক্ষাৎ

bangladmin

খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

Leave a Comment