বাংলানিউজমেইল

রোজায় বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে কারসাজি করলে মতলববাজ ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সভায় বসেছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সভা শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে দ্রুত সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় বের করতে জরুরি সভায় বসেছিলেন মন্ত্রীরা।

সভায় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করা হবে।

এ ছাড়া চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রতিবন্ধক হিসেবে কাজ করা কারসাজির হোতাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পণ্যমূল্য নিয়ন্ত্রণের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থার কঠোর দৃষ্টান্ত স্থাপনের সিদ্ধান্ত আসতে পারে।

Related posts

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

bangladmin

ইসলাম শান্তির ধর্ম, সহিংসতা পছন্দ করে না : প্রধানমন্ত্রী

bangladmin

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় গাজী নজরুল

bangladmin

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬

bangladmin

ধানমন্ডি ৩২ নম্বর: ভবনের বেজমেন্টের পানি সরিয়ে কিছুই মেলেনি

bangladmin

ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতি জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল

bangladmin

Leave a Comment