বাংলানিউজমেইল

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে এ তথ্য জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণকাজ আগামী বছরে জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।’

Related posts

প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ একটি জগাখিচুড়ি আইন: টিআইবি

bangladmin

ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

bangladmin

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

bangladmin

২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৪৩২ শ্রমিকের মৃত্যু

bangladmin

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল

bangladmin

ইসিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

bangladmin

Leave a Comment