বাংলানিউজমেইল

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক :

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এ নির্দেশ দেন তিনি।

এ সময় হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘটনাটি তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ওই হাসপাতালে খাতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়।

এর আগে রোববার সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি সবাই আন্তরিকভাবে কাজ করি, তবে কোনো কিছুই অসম্ভব নয়। পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) উন্নীত করতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথম প্রথম আমি অনেকের কাছে গিয়েছি। আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন, এমনকি আমার ফাইল ছুড়ে মেরেছে- এ রকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরেছি। সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় এসেছি।

ডা. সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে, জানব। তার পর আমি একটা কর্মপরিকল্পনা করব।

Related posts

প্রধানমন্ত্রীর হাতে দ্বার খুললো ১০০ সেতুর

bangladmin

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

দেড় মাসে ২৭০ যানবাহনে অগ্নিসংযোগ

bangladmin

একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলা হুমকি নেই : ডিএমপি কমিশনার

bangladmin

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করছি: ইউএনডিপি

bangladmin

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’

bangladmin

Leave a Comment