বাংলানিউজমেইল

ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুই বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সাথে মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ও ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পড়লে ঘটনাস্থলেই সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত চলছে।

Related posts

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

ব্যবসায়ীরা কথা না রাখলে দোকান বন্ধ করে দেব: ভোক্তার ডিজি

bangladmin

সংরক্ষিত নারী আসন: ৫০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

bangladmin

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

পূর্বাচলে দুই প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

bangladmin

দিনে বাড়লেও কমবে রাতের তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৬ জেলায়

bangladmin

Leave a Comment