বাংলানিউজমেইল
জাতীয়

প্রধানমন্ত্রী শনিবার গোপালগঞ্জ যাবেন


নিজস্ব প্রতিবেদক :

নতুন সরকার গঠনের পর আগামী শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

গত রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংসদের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) মাত্র ১১টি আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

নতুন সরকার গঠনের পর শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার তিনি ঢাকায় ফিরে আসবেন।

Related posts

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আগামীকাল ‘কফিন মিছিল’

bangladmin

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

bangladmin

টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের

bangladmin

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

bangladmin

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

কারাগারে আদম তমিজী হক

bangladmin

Leave a Comment