বাংলানিউজমেইল

চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জন


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে।

বুধবার নির্বাচন ভবনে ৯৯টি আপিল শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আবেদন মঞ্জুর, ৫২টি নাকচ এবং দুটি স্থগিত করা হয়।

আপিল শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যরা।

এর আগে এদিন দুপুর পর্যন্ত ৫৯টি আপিল শুনানি হয়। তার মধ্যে আবেদন মঞ্জুর করা হয় ২৬টি। আর নাকচ হয় ৩২টি। তখন স্থগিত ছিল একটি।

এদিন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আবেদন নাকচ হয় যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল।

ইসি সূত্র জানিয়েছে, ঋণ খেলাপি হওয়ায় তার আবেদন নাকচ করা হয়েছে।

এছাড়া বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের প্রার্থিতা ফেরতন আবেদনও নাকচ হয়েছে বলেও জানা গেছে।

এ নিয়ে টানা চার দিন আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা হয় নির্বাচন কমিশনে।

Related posts

দেশে শিশুমৃত্যুর হার কমেছে ৫ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

জাতির পিতার বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

bangladmin

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

bangladmin

কর নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে

bangladmin

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন: সিইসি

bangladmin

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মণি’র ৮৫তম জন্মদিন আজ

bangladmin

Leave a Comment