বাংলানিউজমেইল

হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহারে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে পৃথক আরো ৩ জেলার ৩ জন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহারের নির্দেশ প্রদান করেছে নির্বাচন কমিশন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া চিঠিতে চাঁদপুরের মলতল (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের কলীগঞ্জ থানার পুলিশের পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।

Related posts

আচরণবিধি লঙ্ঘন: আরও ৬ প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

bangladmin

প্রচুর ভিড়, তবুও বিক্রি কম বইমেলায়

bangladmin

শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে

bangladmin

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

bangladmin

‘প্রমাণ করতে হবে দলীয় সরকার থাকলেও সুষ্ঠু ভোট হয়’

bangladmin

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

bangladmin

Leave a Comment