বাংলানিউজমেইল

রাজধানীতে নাশকতার মামলায় গ্রেফতার ৪


নিজস্ব প্রতিবেদক :

পুলিশের কাজে বাধাদান ও হত্যার উদ্দেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় চার নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন- শাহ্ আলম গোলাপ (৪৫), মো. শামছুল ইসলাম (৪৬), ২৪ নং ওয়ার্ড, লালবাগ থানা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫) ও জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪)।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

শুক্রবার র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়া তারা আগে রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়।

Related posts

হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফি গ্রেপ্তার

bangladmin

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫১

bangladmin

জঙ্গিবাদে অভিযুক্তদের জামিনে মুক্তি, যা বললেন রাহমানী

bangladmin

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৪

bangladmin

৫ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালানো এক আসামি নান্দাইলে গ্রেপ্তার

bangladmin

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

bangladmin

Leave a Comment