বাংলানিউজমেইল

শাহজাদপুরে যাত্রীবাহী বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় আগুনের তথ্য জানানো হয়।

পরে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বেলা দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের ওই বাসটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস পুড়েছে ৭টি, কাভার্ডভ্যান ৪টি, ট্রাক ২টি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।

Related posts

নিজ বাসায় ঝুলছিল মডেল তাসনিয়ার মরদেহ

bangladmin

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২

bangladmin

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

bangladmin

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

bangladmin

আবদুল্লাহপুরে বাসে আগুন

bangladmin

৫ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালানো এক আসামি নান্দাইলে গ্রেপ্তার

bangladmin

Leave a Comment