বাংলানিউজমেইল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন


আন্তর্জাতিক ডেস্ক :

৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে দেশটির মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। উৎপত্তিস্থল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে, আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে আজ সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Related posts

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

bangladmin

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

bangladmin

ফোন সংযোগ পুনরুদ্ধার; জ্বালানি প্রবেশ করেছে গাজায়

bangladmin

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

bangladmin

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

bangladmin

এবার জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালাল ইসরাইল, নিহত ৯ ফিলিস্তিনি

bangladmin

Leave a Comment