বাংলানিউজমেইল
জাতীয়

নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম নিলেন মাশরাফি


নিজস্ব প্রতিবেদক :
নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফী বিন-মোর্ত্তজার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসী আলাউদ্দীন, সাধারণ সস্পাদক লোহাগড়া পৌর মেয়র আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আরেক যুগ্ম-সাধারণ সস্পাদক মো. ওবায়দুর রহমান বিপ্লবসহ জেলা ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেন।

Related posts

২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

bangladmin

বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা

bangladmin

নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামি দলের সাক্ষাৎ

bangladmin

বিরোধী দলকে প্রচারণার সুযোগ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

bangladmin

অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব

bangladmin

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment