বাংলানিউজমেইল
জাতীয়

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার,কক্সবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শীঘ্রই মাদক কারবারীদের নির্মুহভাবে তালিকা করতে কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে টেকনাফে অপহরণ বন্ধে দুইটি সেনা ক্যাম্প স্থাপনার পরিকল্পনার কথা জানান তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নাফ নদীতে মাছ আহরণ শুরুর লক্ষে জেলে ও নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। রোহিঙ্গা ক্যাম্পে সিসিটিভি ক্যামরাগুলো পুনরায় চালুর নির্দেশনা দেন মন্ত্রী। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, আলমগীরের মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, শামীম আরা স্বপ্না, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক এসএম খায়রুল আলম, কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন, ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিনসহ প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এর আগে, দু’দিনের সফরে কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা ও কক্সবাজার মেডিকেল কলেজ পরিদর্শনের কথা রয়েছে তার।

Related posts

বিএসএমএমইউ থেকে বাদ বঙ্গবন্ধু, ব্যানারে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

bangladmin

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

bangladmin

তফসিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশনের

bangladmin

কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী

bangladmin

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

bangladmin

সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করতে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

bangladmin

Leave a Comment