বাংলানিউজমেইল

সফটওয়্যারে ত্রুটি : ঢাকা শেয়ার বাজারে লেনদেন বন্ধ

ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ আছে। সমস্যা সমাধানে ডিএসইর আইটি টিম, নাসডাকসহ সংশ্লিষ্টরা কাজ করছেন। আশা করা যাচ্ছে খুব শিগগির লেনদেন চালু হবে।

তবে ১১টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্তও ডিএসইর লেনদেন চালু হয়নি।

Related posts

ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে দিলো বাংলাদেশ

bangladmin

আজ ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

bangladmin

মঙ্গলবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

bangladmin

আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

bangladmin

জেলহত্যা দিবস আজ

bangladmin

নিউজিল্যান্ডে আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বাংলাদেশ

bangladmin

Leave a Comment