বাংলানিউজমেইল
জাতীয়

রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে

অপরাধচিত্র প্রতিবেদন: প্রতিবারের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ও নৃত্য নিয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের সংগঠন রবিরাগ। আগামী শুক্রবার (১৪ আগস্ট) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন এই অনুষ্ঠান উদযাপিত হবে। তারই ধারাবাহিকতায় বর্ষামঙ্গল অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন রবিরাগ’র শিল্পীরা।
১২ আগস্ট বুধবার ঘরোয়া পরিবেশে রবিরাগের শিল্পীরা বিভিন্ন গানের রিহার্সালে করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে বজ্রমানিক দিয়ে গাঁথা’, ‘আষাঢ় কোথা হতে আজ’, ‘নীল নবঘনে/ধরণীর গগনের’ এবং ‘আজি বরিষণ মুখরিত’।
আয়োজকরা জানিয়েছে, বর্ষামঙ্গল উদযাপনে রবিরাগের রমা, প্রমোদ, নিরুপম, লিপিকা, তপন, তনুশ্রী, শামা আলী, নাজনীন, চন্দন দে, সন্ধ্যা ভট্টাচার্য্য, ইকো, রণজু, এনা, ইন্দ্রাণী, শ্বেতা, নীরু একক যৌথ ও সমবেত সংগীত পরিবেশন করবেন। এছাড়াও শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা পরিচালিত ‘নৃত্যাঞ্চল’ অনুষ্ঠিত হবে।

Related posts

‘ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’

bangladmin

হাতিরঝিলের আদলে সুতিভোলা খালকে সাজানো হবে : ডিএনসিসি মেয়র

bangladmin

গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

bangladmin

গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো-এ কোন রাজনীতি : প্রশ্ন তথ্যমন্ত্রীর

bangladmin

ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় মানুষের আয়ে প্রভাব পড়েছে: অর্থ উপদেষ্টা

bangladmin

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

bangladmin

Leave a Comment