বাংলানিউজমেইল
জাতীয়

গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে : ভারতের হাইকমিশনার

অপরাধচিত্র ডেস্ক : গণতান্ত্রিক দেশে বিভিন্ন রনের ইস্যু থাকবে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
১০ আগস্ট সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু আছে, থাকবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান হবে। ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগল। খুবই আন্তরিকভাবে আলোচনা হয়েছে।

Related posts

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

bangladmin

সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

bangladmin

বিশ্ব ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

bangladmin

সাগরে নিম্নচাপ, চার বন্দরে সতর্কসংকেত

bangladmin

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার

bangladmin

সরকার দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment