বাংলানিউজমেইল
জাতীয়

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী

অপরাধচিত্র ডেস্ক: চলনবিল এলাকায় ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৮ আগস্ট শনিবার দুপুরে চলনবিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর ও দোবিলা এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, এখানে যেটাই করি, সেটা ভায়োবল (লাভজনক) থাকতে হবে। পাশাপাশি রেভিনিউ ইনকাম হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ এখানে যে স্থাপনা করব সেটি যেন এই এলাকার মানুষের উন্নয়নের সোর্স হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সৌন্দর্য্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরোকীর্তিতে ভরপুর। বিলের জীব-বৈচিত্র্য দেখা ও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা জাতীয় সম্পদ।
এসময় মন্ত্রী তাড়াশ উপজেলার দর্শনীয় স্থানগুলোর একটি তথ্যচিত্র দেখেন। এতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে: পাটমন্ত্রী

bangladmin

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সানাউল্লাহ

bangladmin

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

bangladmin

রোহিঙ্গা বন্দীদের জন্য উখিয়ায় কারাগার তৈরির পরিকল্পনা

bangladmin

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

bangladmin

মোল্লাবাড়ি বস্তির আগুন : তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা: ডিএমপি

bangladmin

Leave a Comment