বাংলানিউজমেইল
জাতীয়

বুয়েটছাত্র আবরার হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ।

আবরার ফায়েজ পোস্টে লেখেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে গত বছরের ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।’

তিনি লেখেন, ‘ফাঁসির আসামি তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে! পালানোর পরেও এ তথ্য বাইরে না আসাতো এটাই প্রমাণ করে, তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে। মুনতাসির আল জেমি, পিতা- আব্দুল মজিদ, মাতা- জোসনা বেগম, ঠিকানা : ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Related posts

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মাহি

bangladmin

হাসিনার আমলের সব নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার

bangladmin

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

bangladmin

বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ কানাডার

bangladmin

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

bangladmin

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

bangladmin

Leave a Comment