বাংলানিউজমেইল
জাতীয়

সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক :

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেওয়ার কথা থাকলেও সেটা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। ক্যাবিনেট থেকে সেটার সময় একদিন বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবার বসবো। এরপরই বিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে। অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশ, আইসিটির লোকজন কাজ করছে। এই ৫টি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে পৌঁছার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ৫টি মন্ত্রণালয়ের অন্তত ২০০ কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

 

 

 

Related posts

বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব

bangladmin

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা

bangladmin

‘টাকা পে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bangladmin

ভিসা প্রার্থীদের সতর্ক করল ভারতীয় দূতাবাস

bangladmin

৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

bangladmin

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

Leave a Comment