বাংলানিউজমেইল
জাতীয়

ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

নিজস্ব প্রতিবেদক :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। আজ সোমবার ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক এসআই মধু। তিনি জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ।

তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে।
এ সময় বাসটির সুপারভাইজার অনেক ডাকাডাকি করলেও তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।

এসআই মধু আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

Related posts

বাংলাদেশে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে চায় চীন

bangladmin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

bangladmin

৫৯ বছর পর খুলল সুলতানগঞ্জ-মায়া নৌবন্দর

bangladmin

দ্রুত তফসিল ঘোষণা করা হবে: সিইসি

bangladmin

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৮৬ নিহত : যাত্রী কল্যাণ সমিতি

bangladmin

শ্রমিক আন্দোলনে আজও উত্তাল রাজধানীর মিরপুর

bangladmin

Leave a Comment