বাংলানিউজমেইল
জাতীয়

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মনসুর রহমান একাদশ জাতীয় সংসদের এমপি ছিলেন। দুদকের মামলায় বলা হয়েছে, ডা. মনসুর রহমান ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত সময়ে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন। তার ব্যাংক হিসাবের বিবরণীর সূত্রে বলা হয়েছে, এই সময়ে ডা. মনসুর রহমান তার নামের তিনটি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা করেন। তিনি এসব অর্থ কীভাবে কোন উৎস থেকে উপার্জন করেছেন তার সূত্র উল্লেখ করা হয়নি।

দুদক সূত্রে জানা গেছে, দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি টিম ডা. মনুসর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তার বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ডা. মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করা হবে।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে আছেন ডা. মনসুর রহমান। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা হয়েছে। এমপি হওয়ার আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। তার বিরুদ্ধে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ ছাড়াও টিআর কাবিখার বরাদ্দ বিক্রির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই উঠেছিল।

 

Related posts

প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

bangladmin

স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৮৫০০ আনসার মোতায়েন

bangladmin

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

bangladmin

এনআইডির তথ্য ফাঁস, পাঁচ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

bangladmin

দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল

bangladmin

সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

bangladmin

Leave a Comment