বাংলানিউজমেইল
জাতীয়

বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য অতিরঞ্জিত

নিজস্ব প্রতিবেদক :

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যকে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার এ তথ্যকে ভিত্তিহীন দাবি করেছে।

স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার সংখ্যা ছিল ১৩৮টি। এ সময় ৩৬৮টি বাড়িঘরে হামলা এবং ৮২ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।

প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৯৭টি মামলা দায়ের হয়েছে এবং এ সময় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব সহিংসতার বেশিরভাগই ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে, যখন দেশে কোনো কার্যকরী সরকার ছিল না। বেশিরভাগ হামলার পেছনে রাজনৈতিক কারণ দায়ী বলে জানিয়েছে সরকার।

এছাড়া, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে।

 

Related posts

শিক্ষকদের অবসরকালীন টাকা তুলতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

bangladmin

২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

bangladmin

সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

bangladmin

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

bangladmin

অগ্নিসন্ত্রাস নিয়ে নাগরিক সমাজের বিবৃতি না দেওয়া দুঃখজনক : তথ্যমন্ত্রী

bangladmin

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন

bangladmin

Leave a Comment