বাংলানিউজমেইল
জাতীয়

মুশতাক ইস্যুতে এবার মুখ খুললেন তিশার মা


নিজস্ব প্রতিবেদক :

সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদের অসম বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ৬০ বছরের মুশতাককে নিজেদের ১৮ বছরের মেয়ে তিশার জামাই হিসেবে কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। তিশার বাবা সাইফুল ইসলাম প্রথম থেকেই মুশতাক আহমেদের বিরুদ্ধে নানা আভিযোগ তুলছিলেন। এবার এ বিষয়ে মুখ খুললেন তিশার মা।

গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিশার মা বলেন, তিশাকে ব্লাকমেইল করেছেন খন্দকার মুশতাক আহমেদ। তাকে জিম্মি করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছেন তিনি। তাকে যে বিয়ে করেছে এর সাক্ষী কাজী ছাড়া আর কেউ নেই।

তিনি বলেন, ‘তিশা এখন যা বলছে সব শেখানো কথা। এখন মুশতাক নিজে বাঁচতে তিশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুশতাক ভালো করেই জানে যে, তিশা একবার মুখ খুললে তার (মুশতাক) খবর আছে। তিশা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু তাকে (তিশা) মুশতাক কোনোভাবেই যোগাযোগ করতে দিচ্ছে না। তিশা অনেক ভীতু মেয়ে এবং সহজ সরল। তাকে যেভাবে পরিচালনা করছে সেভাবে সে পরিচালিত হচ্ছে।’
তিশার মা বলেন, ‘তিশাকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছে। খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চাই। আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মুশতাক। কিন্তু আমার মেয়ে সই দিবে না, তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেব। আমি গভর্নিং বডির সদস্য; প্রিন্সিপাল আমার ক্লোজ, এটা তো জানোই। বাধ্য হয়ে তিশা সই করে। এটাকে আমি বিয়ে বলব না।’

Related posts

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

bangladmin

জীবনসংগ্রামে হেরে যাচ্ছেন ভিকারুননিসার শিক্ষক আনোয়ার

bangladmin

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

bangladmin

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

bangladmin

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

bangladmin

Leave a Comment