বাংলানিউজমেইল
জাতীয়

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

এই সরকারের মেয়াদকালের মধ্যেই দেশের সব গ্যাসের গ্রাহকরা প্রিপেইড মিটারের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটে ডাটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটের ৫০ হাজার গ্রাহককে ইতিমধ্যে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে। আমরা চেষ্টা করছি শীঘ্রই আরও দেড় লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় নিয়ে আসতে পারবো। এই পরিকল্পনা দিকেই এগুচ্ছে জালালাবাদ গ্যাস। পর্যায়ক্রমে সিলেট বিভাগের সব গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় চলে আসবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিন দিনের সিলেট সফরে বিভিন্ন প্রকল্প উদ্বোধনসহ নানা কর্মসূচি রয়েছে।

Related posts

চীনের সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে: ফারুকী

bangladmin

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশন

bangladmin

র‌্যাবের আয়নাঘরে স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

bangladmin

নতুন মন্ত্রিসভা : কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

bangladmin

পদ্মায় ফেরি ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

bangladmin

‘মিধিলি’র’ তাণ্ডবে ৮ জনের মৃত্যু

bangladmin

Leave a Comment