বাংলানিউজমেইল
জাতীয়

অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে: খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে চাল মজুত করলে নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। মজুতদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম নিয়ে কোনো প্রকার বেইমানি হলে মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সরকার খুব কঠোর। তবে সাধারণ ব্যবসায়ীদের এতে চিন্তার কিছু নেই।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে চালের দাম বাড়িয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনো অভিযান অব্যাহত আছে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না।

Related posts

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন

bangladmin

দেশে ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

bangladmin

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

bangladmin

আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন গম

bangladmin

শিশু আয়ানের মৃত্যু: হাইকোর্টের রায় দেখে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

bangladmin

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও আটটি দেশ

bangladmin

Leave a Comment