বাংলানিউজমেইল
বিশ্ব

চীনে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩১


আন্তর্জাতিক ডেস্ক :

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। খবর সিএনএনের।

তৎপরতা চালাচ্ছে হাজারের বেশি উদ্ধারকর্মী। শঙ্কা রয়েছে, আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ শতাধিক মানুষকে। প্রাথমিক তদন্তে জানা যায়, রোববার (২১ জানুয়ারি) ব্যাপক তুষারঝড় হয় অঞ্চলটিতে। আর তারই জেরে ধসে পড়ে ৬০ মিটার উঁচু একটি পাহাড়।

চারপাশ পর্বতঘেরা হওয়ায় প্রায়শই ইউনান প্রদেশে ঘটে ভূমিধস, বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। ২০১৩ সালেও ভূমিধসের ঘটনায় অঞ্চলটিতে প্রাণহানি হয়েছিলো অন্তত ১৮ জনের।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৯ মিনিটে কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশের আকসু অঞ্চল। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রর (সিইএনসি) তথ্য অনুসারে, ৭ দশমিক ১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এতে মাটির নিচে চাপা পড়ে অনেকের ঘরবাড়ি।

Related posts

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

bangladmin

নাভালনির রহস্যজনক মৃত্যু, পুতিনকে দায়ী করলেন বাইডেন

bangladmin

পদত্যাগ করলেন লিজ ট্রাস

bangladmin

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

bangladmin

নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল : জাতিসংঘ

bangladmin

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১২০

bangladmin

Leave a Comment