বাংলানিউজমেইল
বিশ্ব

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১২০

আন্তর্জাতিক ডেস্ক :

নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১২০ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন।

শনিবার (৪ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১২0 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। বর্তমানে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ কিলোমিটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ঘর-ভবন থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন স্থানীয়রা।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে।

নেপালের করনালি প্রদেশ পুলিশের মুখপাত্র গোপাল চন্দ্র ভট্টরাই জানিয়েছেন, উদ্ধার কাজ পরিচালনার জন্য দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।

২০১৫ সালে নেপালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ মারা যায়। ২২ হাজারেরও বেশি মানুষ আহত হয়।

Related posts

Delhi, Blanketed in Toxic Haze, ‘Has Become a Gas Chamber’

bangladmin

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

bangladmin

ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর শুরু

bangladmin

চীনে ভূমিকম্পে ১১৮ জনের প্রাণহানি

bangladmin

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৩

bangladmin

মিয়ানমারে সঙ্গীত উৎসবে জান্তার বিমান হামলা, নিহত ৫০

bangladmin

Leave a Comment