বাংলানিউজমেইল
জাতীয়

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর


ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে,শেখ হাসিনা যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।

এরআগে, প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে অভ্যর্থনা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানগণ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। (বাসস)

Related posts

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

bangladmin

ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় মানুষের আয়ে প্রভাব পড়েছে: অর্থ উপদেষ্টা

bangladmin

গাড়ি পোড়ালে অর্থ ও দলে প্রমোশন, বিএনপির এ কেমন রাজনীতি: প্রশ্ন তথ্যমন্ত্রীর

bangladmin

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি’কে একসঙ্গে কাজ করা উচিত : প্রধানমন্ত্রী

bangladmin

গ্যাস-বিদ্যুৎ বিলে বাড়তি সময় ও ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার

bangladmin

যেকোনো মূল্যে ভোট কেন্দ্রের পরিস্থিতি সুন্দর রাখতে হবে: সিইসি

bangladmin

Leave a Comment