বাংলানিউজমেইল
জাতীয়

দ্বাদশ নির্বাচনের বিজয়, গণতন্ত্রের বিজয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন খাতায় তিনি এ মন্তব্য লেখেন।

প্রধানমন্ত্রী লেখেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে ইনশা আল্লাহ। লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

আজ শুক্রবার সকাল ১১টার দিকে টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Related posts

বিশ্বে আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

bangladmin

প্রধানমন্ত্রীর দিল্লি সফর : ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা

bangladmin

‘সংকট কাটিয়ে ফের উন্নয়নের ট্র্যাকে বাংলাদেশ’

bangladmin

পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

ভোটকেন্দ্রে লাইভ নয়, ভিডিও করা যাবে : ইসি হাবিব

bangladmin

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুত

bangladmin

Leave a Comment