বাংলানিউজমেইল
জাতীয়

নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি


নিজস্ব প্রতিবেদক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন । এসময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। আমরা তাৎক্ষণিক নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি। আমরা সারা দেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করে যাব।

Related posts

ভোটকেন্দ্রে জঙ্গি হামলার ঝুঁকি দেখছি না: সিটিটিসিপ্রধান

bangladmin

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

bangladmin

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

bangladmin

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

bangladmin

আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট

bangladmin

Leave a Comment