বাংলানিউজমেইল
জাতীয়

কারাগারে আদম তমিজী হক


নিজস্ব প্রতিবেদক :

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানার মামলায় গ্রেপ্তার হন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ জানুয়ারি জামিন শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম আদালতের নির্দেশ অনুযায়ী তাকে হাজির করেন।

এর আগে বেলা ৩টা ২০ মিনিটের দিকে রিহ্যাব সেন্টার থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজি হককে। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

আদম তমিজী হক সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথা লিখেছিলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার আচরণ ও কথা অসংলগ্ন মনে হওয়ায় মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। আদালতে জানানো হয় আদম তমিজি হকের এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে, তার চিকিৎসা প্রয়োজন।

পরবর্তীতে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তমিজি হককে। মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ডও গঠন করা হয়।

Related posts

রাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না : প্রধানমন্ত্রী

bangladmin

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হকের জবানবন্দি: জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

bangladmin

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

bangladmin

মন্ত্রী হচ্ছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১

bangladmin

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

bangladmin

সারাদেশে বিজিবি মোতায়েন

bangladmin

Leave a Comment