বাংলানিউজমেইল
জাতীয়

ভোটারদের ভয় দেখালে কঠোর শাস্তির ব্যবস্থা: ইসি রাশেদা


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোনো রকম বাঁধা বা হুমকি দেয় তাহলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারো একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদেরকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোন ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক ই লাহী, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

Related posts

আরো নামতে পারে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

bangladmin

পাঁচ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক

bangladmin

জিয়া ব্যবসা হলে জুলাই ব্যবসা কেন নয় : ডা. মাহমুদা মিতুর

bangladmin

বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ২৮ অক্টোবরের বিশৃঙ্খলা: সিটিটিসি

bangladmin

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

bangladmin

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

bangladmin

Leave a Comment