বাংলানিউজমেইল
জাতীয়

‘সুষ্ঠু’ ভোটের জন্য সরানো হলো ফরিদপুরের এসপিকে


নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় মোহাম্মদ মোর্শেদ আলমকে নতুন এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা আদেশে সোমবার এ রদবদলের বিষয় উল্লেখ করা হয়েছে।

এতে কারণ হিসেবে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

ফরিদপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যাহার করে নেয়া ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে সম্প্রতি পক্ষপাতের অভিযোগ ওঠে। এই অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় ইসি।

Related posts

তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

bangladmin

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ: ইসি আলমগীর

bangladmin

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

bangladmin

গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

bangladmin

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা

bangladmin

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

bangladmin

Leave a Comment