বাংলানিউজমেইল
জাতীয়

শ্রম আইন বিলে ত্রুটি ছিল, পুনরায় সংসদে উপস্থাপন করা হবে: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে পাশ হওয়া বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী) বিলে কিছু ত্রুটি ছিল। ওই সময় তাড়াহুড়া করে অনেক বিল সংসদে পাশ হয়েছিল। আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে। তারপরে সেটা পাশ হবে।

মন্ত্রী বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

আনিসুল হক বলেন, এ সংশোধনের বিলটি মন্ত্রিসভায় অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। বিলে এক জায়গায় শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয় যখন বিষয়টি বুঝতে পেরেছে তখনই রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। সে কারণে রাষ্ট্রপতি আইনানুগভাবে বিলে স্বাক্ষর না করে তা ফেরত পাঠিয়েছেন।

তিনি বলেন, এখন যেহেতু অধিবেশন শেষ, আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি ওই জায়গায় সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে।

Related posts

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

bangladmin

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযানের ক্ষমতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস

bangladmin

রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ

bangladmin

সচিবালয়ের সামনে আবারও অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান

bangladmin

মাঠে নেমেছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

bangladmin

Leave a Comment